1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে মুক্তিযোদ্ধার বাড়ির রাস্তা বন্ধ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে নিজের জায়গা  জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণ ও যাতায়াতের রাস্তাটিতেও তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।  দখল করা জমির উপর ঘর নির্মাণ করে তার বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথ বন্ধ করে দেওয়ায় তিনি ও তার পরিবার চরম ভোগান্তিতে পড়েছেন। প্রতিবাদে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার ভূঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

জানা গেছে, উপজেলার ঘাটান্দি এলাকায় বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদারের নামে রেকর্ডকৃত একটি জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছিল একটি প্রভাবশালী পক্ষ। সম্প্রতি তারা ওই জমির একটি অংশ জোরপূর্বক দখল করে সেখানে তার অনুপস্থিতিতে ঘর নির্মাণ করে। ফলে তার বাড়ি থেকে চলাচলের একমাত্র পথটি বন্ধ হয়ে গেছে। ফলশ্রুতিতে তিনি নিজ বাড়িতেই অবরুদ্ধ হয়ে পড়েছেন।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার অভিযোগ করে বলেন- স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। অথচ আজ নিজের বাড়িতেই চলাচলের অধিকার থেকেও বঞ্চিত হতে হচ্ছি। প্রতিপক্ষ জোর করে জমি দখল করে আমার বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় আমার বাড়ির গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। আমি এ ব্যাপারে আপনাদের মাধ্যমে দেশবাসীসহ সরকারের দৃষ্টি আকর্ষন করছি, যেন আমাকে আমার বাড়ির জায়গা বুঝিয়ে এবং বাড়ি থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেন।

এসময় কমরেড হাবিবুর রহমান হবি জানান, একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে অবরুদ্ধ করে রাখা অত্যন্ত নিন্দনীয়। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে তার জমি উদ্ধার ও চলাচলের পথ স্বাভাবিক করে দেয়ার জন্য আমি অনুরোধ করছি।

এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কমরেড হানিফ ভুঁইয়া প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews