টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,
রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাজিব হোসেন,
থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোখলেছুর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলু প্রমুখ।
এই উপলক্ষে বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply