1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

  • শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

রেজাউল করিম খান রাজু,ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মোঃ আয়মান সাদিক (১ বছর) নামে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আহত হয়েছেন ৬ জন।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার কালিদাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়মান সাদিক লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ঘুন্টি গ্রামের রিপন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে উপজেলার কালিদাসপাড়া এলাকায় একটি ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি ধুমরে মুচরে যায়।

এ সময় প্রাইভেটকারের ড্রাইভারসহ ৬জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

পরে চিকিৎসাধীন অবস্থায় শিশু আয়মান সাদিক মারা যায়। এ ঘটনায় আহতের মধ্যে ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যায় ও অপর ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মোখছেদুর রহমান জানান, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাক ড্রাইভার পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews