1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় প্রবাস বন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

কেএম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ

নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ প্রবাসবন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৩টায় উপজেলার হাজিরালী ব্র্যাক অফিসের হলরুমে ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নিং মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রবাসবন্ধু ফোরাম ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রোগ্রাম অর্গানাইজার সাথী খাতুন, ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম,

স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টির সেক্রেটারি মোঃ শাহাজাহান আলী, প্রবাসবন্ধু ফোরামের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সদস্য মনিরা পারভীন। এসময় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য কে এম ইদ্রিস আলী, আলহাজ্ব ইয়াউর রহমান, মোরাদুজ্জামান, কাকলী খাতুন, নাসরীন আক্তার প্রমখ।

অনুষ্ঠানের অতিথিবৃন্দ বলেন, বিদেশে থাকাকালীন বিভিন্ন ধরনের মানসিক চাপ, নির্যাতন, বৈষম্য ও বিভিন্ন ধরনের হয়রানি ও বিদেশ ফেরত নারী কর্মীরা যাদের অধিকাংশই মধ্যপ্রাচ্যে গৃহকর্মীর কাজে যুক্ত থাকাদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হওয়ার মত ঘটনা ঘটে।

ফলে দেশে ফেরার পর তাদের জরুরি চিকিৎসা, পূনরায় মানসিক মনোবল ও সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য কাউসেলিংসহ আইনি সহায়তায় ব্র্যাক মাইগ্রেন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে কাজ করে যাচ্ছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews