টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধে দেবরের লাথিতে ভাবি রওশনারা (৬৫)নিহত হয়েছে। রোববার (১৫ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের রসুলপুর গ্রামে ঘটনাটি ঘটেছে । নিহত ব্যক্তি ঐ এলাকার মজিবরের স্ত্রী।
আসামী হবিবরের স্ত্রী ফাতেমা কে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ। ঘটনার পর থেকে আসামী হবিবর পলাতক রয়েছে।
পুলিশ ও নিহতের স্বামী মজিবর জানায়,
উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নে রসুলপুর গ্রামে মজিবরের সাথে তারই আপন ছোট ভাই হবিবরের দির্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ নাহিদ কে জানালে তিনি একটি শালিশী বৈঠকের তারিখ দেন।
রবিবার দুপুরে মজিবর এবং তার স্ত্রী রওশনারা জমিতে পানি দিতে গেলে এ সময় হবিবর ও তার স্ত্রী ফাতেমা বাঁধা দিলে উভয়ের সাথে বাক বিতন্ডার এক পর্যায়ে ফাতেমার পেটে সজোরে লাথি দেয় দেবর হবিবর।
মুহুর্তেই মাটিতে লুটিয়ে পরলে মুমুর্ষ অবস্থায় তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে মজিবর বাদী হয়ে ছোট ভাই হবিবর ও তার স্ত্রী ফাতেমা কে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ(ওসি তদন্ত) প্রভাষ কুমার বসু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একজন আসামী আটক করা হয়েছে। অন্য আসামীকে গ্রেফÍারের চেষ্টা অব্যাহত আছে।

Leave a Reply