1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে লূৎফর রহমান খান আজাদ বিপুল ভোটে বিজয়ী

  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

রেজাউল করিম খান (রাজু),ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী লূৎফর রহমান খান আজাদ (মোটর সাইকেল) প্রতীকে ১ লাখ ৬ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি মনোনিত প্রার্থী এডভোকেট ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৭৩৪ ভোট। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন পেয়ে এর আগেও টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আবু সাঈদ।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিলো ৩,৮২,৭২০ (তিন লাখ বিরাশি হাজার সাত শত বিশ) জন। এর মধ্যে এ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনিত সাইফুল্লাহ হায়দার পেয়েছেন ৩৩ হাজার ২০৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার হাঁস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৯ ভোট,

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী মোঃ রেজাউল করিম পেয়েছেন ৩ হাজার ৯৯৩ ভোট । মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৭৭৩ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ৫ হাজার ৬৪৯, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৪২২ ভোট।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কয়েকটি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেলেও বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনটি ১৪ টি ইউনিয়ন ১টি পৌরসভায় সর্ব মোট ১২২ টি ভোট কেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৩,৮২,৭২০ (তিন লাখ বিরাশি হাজার সাত শত বিশ) জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১,৯১,৮৬৪ (এক লাখ একানব্বই হাজার আটশত চয়শট্টি) জন ও মহিলা ভোটার ১,৯০,৮৫৩ (এক লাখ নব্বই হাজার আট শত তিপ্পান্ন ) জন এবং তৃতীয় লিঙ্গ ৩ (তিন) জন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews