1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না- সালাম পিন্টু

  • সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

 বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী এবং টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন- আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।

সাধারণ মানুষের উপরে নির্যাতনের কারণে আজ শেখ হাসিনা অন্য দেশে পলাতক। তিনি বলেন- ১৯৭৪ সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল এবং গণতন্ত্র ধ্বংস হয়েছিল।

সমস্ত দল বন্ধ করে বাকশাল করা হয়েছিল। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতাভার গ্রহণের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। তিনি আরো বলেন, জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং ধানের শীষে ভোট দিয়ে বিজয়ের মাধ্যমে দেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত  করবে ইনশাআল্লাহ।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ভূঞাপুর উপজেলার ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলুর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর সহধর্মিনী বিলকিস সালাম।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- এডভোকেট আব্দুস সালাম পিন্টুর কন্যা ডাক্তার সাফওয়াত বিনতে সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাবিবুর রহমান তরফদার ভূট্টো, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন,

সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, জমিয়াতুল উলামায়ে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি রফিকুল ইসলাম রিপন প্রমুখ। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews