1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে মসজিদ থেকে দিনেদুপুরে ব্যাটারি চুরি, হতাশ মুসল্লিরা

  • শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

মুসলমানদের পবিত্র উপাসনালয় মসজিদ। যেখানে মানুষ প্রশান্তির খোঁজে আসে, সেই আল্লাহর ঘরেও হানা দিতে দ্বিধাবোধ করছে না অপরাধীরা। টাঙ্গাইলের ভূঞাপুরে দিনেদুপুরে মসজিদ থেকে দুঃসাহসিক ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) জোহর ও আসর নামাজের মাঝামাঝি কোনো এক সময়ে উপজেলার কুকাদাইর টি-রোড মসজিদের ভেতর থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায় দুঃসাহসিক চোরচক্র।

তবে এটি নতুন ঘটনা নয়, এর আগেও একই মসজিদ থেকে ৪/৫ বারের মতো ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীদের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

​​জানা গেছে, প্রতিদিনের মতো জোহরের নামাজ শেষ করে মুসল্লিরা যার যার মতো বাড়ি ফিরে যায়। ফলে মসজিদটি সাময়িকভাবে নির্জন হয়ে পড়ে। ঠিক এই সুযোগটিই লুফে নেয় ওত পেতে থাকা চোরচক্র।

অত্যন্ত সুকৌশলে তারা মসজিদের ভেতরে প্রবেশ করে মসজিদ থেকে ভারী ব্যাটারিটি খুলে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। এদিকে আসরের নামাজের সময় মোয়াজ্জিন আজান দিতে এসে দেখেন মসজিদের ব্যাটারি নেই।

মসজিদে আসা মুসল্লিরা আক্ষেপ করে বলেন, মানুষ এখন আল্লাহর ঘরকেও ভয় পায় না। এটা শুধু চুরি নয়, এটা আমাদের বিশ্বাসের ওপর আঘাত। দিনেদুপুরে এত বড় ব্যাটারি নিয়ে গেল, অথচ কেউ টেরও পেল না! এটা খুবই হতাশা ও দুঃখজনক ঘটনা।

এ ঘটনায় আমরা এলাকায় এখন নিজেদের জিনিসপত্র নিয়েই আতঙ্কে আছি। তারা আরও বলেন- গত বৃহস্পতিবার বাগবাড়ী মসজিদ থেকেও আইপিএস চুরি হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে জানতে পারি।

এবিষয়ে কুকাদাইর টি-রোড জামে ​মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন জানান, পবিত্র উপাসনালয় থেকেও দিনেদুপুরে চুরির ঘটনা আমাদের ভাবিয়ে তুলছে। এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত।

স্থানীয়দের দাবি, ইদানীং এলাকায় মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় চুরির ঘটনাগুলো বাড়ছে। এর পূর্বেও মসজিদ থেকে ৪ থেকে ৫ বার ব্যাটারি চুরি ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এবিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান- মসজিদে চুরির ঘটনা খুবই দুঃখজনক। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews