টাঙ্গাইলের ভূঞাপুরে ইমান আলী বাইতুল কুরআন বালক-বালিকা মাদরাসায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের নাজেরা, হিফজ সবক প্রদান ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে অত্র মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইকরা তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের মহাসচিব আলহাজ্ব হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবু সন্তোষ কুমার দত্ত,
ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান, মাদরাসার পরিচালক শেখ মাহদী হাসান শিবলী, মুহতামিম মুফতি রবিউল ইসলাম, মোহাম্মদ রজব শেখ, মোঃ দিপু মিয়া, মোঃ আলতাব হোসেন, আতাব আলী সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী, সামাজিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদরাসার পরিচালক শেখ মাহদী হাসান বলেন- মাদরাসার শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
প্রধান অতিথি আলহাজ্ব হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে নেতৃত্ব, শৃঙ্খলা ও সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতার নানা ইভেন্টে অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতা শেষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply