1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ঘিরে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

  • শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলা প্রতিনিধি :

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ে আসছেন। তাঁর সফরকে ঘিরে জেলার রাজনৈতিক পরিবেশে আলোচনা ও উত্তেজনা বেড়েছে।

দলীয় নেতাকর্মীরা প্রস্তুতিতে ব্যস্ত থাকলেও, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষগুলো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

অভিযোগে বলা হয়েছে, জামায়াতের পক্ষ থেকে নির্বাচনী সভাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচারণার উদ্দেশ্যে যেকোনো ধরনের গেইট বা তোরণ নির্মাণ নিষিদ্ধ।

জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে এমন স্থাপনাও নিয়মবহির্ভূত। পর্যবেক্ষকদের মতে, এসব কর্মকাণ্ড নির্বাচনী মাঠে অসম প্রতিযোগিতা তৈরি করতে পারে।

সচেতন নাগরিক ও নির্বাচনী পর্যবেক্ষকরা বলছেন, সফরকে কেন্দ্র করে যেন কোনো পক্ষ নিয়ম ভাঙতে না পারে, সে জন্য প্রশাসনের কঠোর নজরদারি জরুরি। তারা মনে করেন,

সুষ্ঠু ও অবাধ ভোট নিশ্চিত করতে রিটার্নিং অফিসার, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা প্রয়োজন।

প্রশাসন সূত্র জানিয়েছে, আচরণবিধি বাস্তবায়নে তারা কঠোর অবস্থানে রয়েছে। মাঠ পর্যায়ে মনিটরিং বাড়ানো হয়েছে এবং নিয়ম ভাঙার প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews