1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে ৫টি গরু চুরি

  • সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

মো: রেজাউল করিম খান রাজু, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইলে গভীর রাতে খামারের ঘুমন্ত এক কর্মচারীর হাত-পা রশি দিয়ে বেঁধে বিদেশি জাতের পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বেইলা গ্রামের তৌহিদ এগ্রো খামারে এ ঘটনা ঘটে। পাঁচটি গরুর আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা হবে বলে জানান খামারের মালিক তৌহিদ।

জানা যায়, রবিবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বেইলা গ্রামের ইটপাঞ্জাল এলাকার তৌহিদ এগ্রো খামারের পাহারাদারকে হাত-পা ও মুখ বেঁধে উপর করে ফেলে রাখে।

খামারে থাকা আরো তিন কর্মীকে ঘরের বাইরের দিক থেকে দরজায় তালা লাগিয়ে দেয় চুর চক্র। পরে খামার থেকে বিদেশি জাতের ৫ টি গরু চুরি করে নিয়ে যায়।

খামারের পাহারাদার মো. হযরত আলী জানান, হঠাৎ রাত ৩ টার দিকে তিন চারজন লোক আমাকে বেঁধে ফেলে। তারা ট্রাক গাড়ি নিয়ে এসেছিলো। আমি ট্রাকের শব্দ শুনতে পেয়েছি।

চুর চলে যাবার পর স্থানীয়রা এসে আমার বাধন খোলে। তৌহিদ এগ্রো খামারের ম্যানেজার তামিম সিয়াম শান্ত জানান, সোমবার ভোর রাতে এই চুরির ঘটনা ঘটে।

খামার থেকে ৫ টি গরু চুরি হয়েছে। প্রতিটা গরু ২ লাখ টাকার উপরে হবে। বিষয়টি পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

মোঃ মোকছেদুর রহমান জানান, চুরির ঘটনাটি শুনেছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগে পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews