টাঙ্গাইলের ভূঞাপুরে ঐতিহ্যবাহী দেওয়ানবাড়ী বাহাতুন্নিছা বায়তুল উলুম মাদরাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) মাদরাসা ময়দানে বাদ আছর থেকে শুরু হয়ে রবিবার মধ্যরাতে শেষ হয়।
ওয়াজ মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠানে হাফেজ মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াসসহ দলীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন মুফতি সাইফুল ইসলাম সাইফী। এছাড়াও ওয়াজ ও বয়ান পেশ করেন মুফতি সালিম আহমদ এবং মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরী।
ওয়াজ মাহফিলে ১৯ জন হাফেজ ও ৪ জন হাফেজাকে বরকতময় পাগড়ী প্রদান করা হয়। এসময় এলাকার বিভিন্ন স্থান থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।


Leave a Reply