1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিক্ষকের গলা চিপে ধরলেন আরেক শিক্ষক, প্রতিবাদে ক্লাস বর্জন

  • বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

 টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু মিয়ার ওপর প্রভাব খাটিয়ে হামলা ও ভয়ভীতির মাধ্যমে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান সংগ্রামের বিরুদ্ধে।

এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক বাবুল মিয়া।

এদিকে সিনিয়র শিক্ষক কর্তৃক হামলার প্রতিবাদে বুধবার (১৪ জানুয়ারি) ক্লাস বর্জন করে প্রতিবাদ জানিয়েছেন অন্যান্য শিক্ষকরা।

জানা যায়, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষের সামনে শিক্ষকরা অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন।

 এসময় সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান সংগ্রাম অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে বাবুল মিয়ার উপর অতর্কিত হামলা চালান ও গলা চেপে ধরেন।

একপর্যায়ে তাকে বিদ্যালয় থেকে বের করে দেয়াসহ হাত-পা ভেঙে দেয়ার হুমকি দেন। এ ঘটনায় বিদ্যালয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। হামলাকারী ওই শিক্ষকের বিচার দাবি করে ক্লাস বর্জন করেন অন্যান্য শিক্ষকরা।

এর আগেও ২০২২ সালের মার্চ মাসে এক শিক্ষার্থীকে অশালীন ভাষায় গালিগালাজ ও তার বাবা-মাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয় এবং শিক্ষক হাবিবুর রহমান সংগ্রামের শাস্তির দাবি তোলে। এ ঘটনায় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

ভুক্তভোগী শিক্ষক বাবলু মিয়া জানান, গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষের সামনে কয়েকজন শিক্ষক অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম।

 এমন সময় সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান সংগ্রাম অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে আমার উপর অতর্কিত হামলা চালান ও আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে গলা চেপে ধরেন।

তিনি আরো বলেন- আমাকে শারিরীকভাবে লাঞ্ছিতসহ দুই মিনিটের মধ্যে বিদ্যালয় ত্যাগ না করলে এর কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়। পরে প্রধান শিক্ষকের কাছে বিচার দাবিতে লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে সকল শিক্ষকবৃন্দ এর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষা কার্যকম বন্ধ রাখা হয়।

অভিযুক্ত শিক্ষক হাবিবুর রহমান সংগ্রাম বলেন, অভিযোগপত্রে একটু বেশি বলা হয়েছে। বিষয়টি সকল শিক্ষক বসে মিমাংসা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিনয় কৃষ্ণ বসাক সাথে ফোনে একাধিকবার যোগাযোগ করতে চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন, বিষয়টা জেনে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা বলেন, এটা দুঃখজনক ঘটনা। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews