1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টা, স্বামী-স্ত্রী আহত

  • শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ঘাটাইলে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টা, স্বামী-স্ত্রী আহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে ডাকাতদল। এ ঘটনায় তার স্ত্রীকেও মারধর করে আহত করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার দিগড় ইউনিয়নের আলু-পাকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-জুলহাস মিয়ার ছেলে কাঁচামাল ব্যবসায়ী আমিনুর ইসলাম (৩৫) ও তার স্ত্রী মাজেদা (৩০)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে সংঘবদ্ধ একটি ডাকাতদল আমিনুর ইসলামের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। ডাকাতরা বাড়ির বিভিন্ন কক্ষে সিটকানি মেরে লাইট বন্ধ করে আমিনুরের কক্ষে ঢুকে পড়ে।

এ সময় একজন ডাকাত বালিশ চাপা দিয়ে আমিনুরকে শ্বাসরোধের চেষ্টা করে এবং ধস্তাধস্তি শুরু হয়। অপর ডাকাত আমিনুরের স্ত্রী মাজেদাকে মারধর করে।

পাশের কক্ষে থাকা আমিনুরের বাবা-মা বিষয়টি বুঝতে পেরে ডাকচিৎকার শুরু করলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে আমিনুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং তার স্ত্রীকে মারধর করে আহত করে। পরে তারা বাড়ির সামনে থাকা চরার জমির মধ্য দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় আমিনুর ও তার স্ত্রীকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে সেখানে ভর্তি করা রয়েছে।

আমিনুরের মা মমতা বেগম বলেন, রাতে খাওয়া-দাওয়া শেষে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ছেলের কক্ষ থেকে চিৎকার শুনে আমরাও চিৎকার শুরু করি। তখন ডাকাতরা পালিয়ে যায়। সকালে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত একটি ছুরি ও একটি টুপি জব্দ করে।

স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা ওই বাড়িতে আগে কখনো ঘটেনি। তারা আরও জানান, আমিনুর একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি।

তিনি লাঠির সাহায্যে চলাফেরা করেন এবং হামিদপুর বাজারে কাঁচামালের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যেই এই হামলার ঘটনা ঘটেছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews