টাঙ্গাইলের ভূঞাপুরে একটি অরাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহষ্পতিবার (৮ জানুয়ারি) রাতে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে ২২ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ জুবায়ের হাসান রুমন ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ নজরুল ইসলাম শিকদার নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ডা. মাহমুদুল হাসান ও ইমরান হাসান বিজয়,
যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন ইসলাম ইমন ও আইরিন সুলতানা নিলা, সাংগঠনিক সম্পাদক কাজল সুত্রধর, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে সৈয়দ তাইসান হাবিব প্রিয় ও ফারহান মাহতাব রিফাত, অর্থ সম্পাদক রেজোয়ানুর রহমান,
যুগ্ম অর্থ সম্পাদক জহুরুল ইসলাম মধু, ধর্ম বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক আশা, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক রামিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানজিম কবির,
শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুবায়ের ইসলাম রিয়াদ, দপ্তর সম্পাদক তাসিন আহমেদ, প্রচার সম্পাদক তামিম, কার্যকরী সদস্য মোঃ ওয়ালী উল্লাহ, সৌরভ, সৌহার্দ ও রাইয়ান তালুকদার।
নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ জুবায়ের হাসান রুমন ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম শিকদার জানান, নতুন কমিটি শিক্ষা, সমাজকল্যাণ,
মানবসেবা ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছি। এছাড়া ভূঞাপুরসহ আশপাশের এলাকায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।






Leave a Reply