1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হঠাৎ আকাশে রহস্যময় আলো!

  • শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

হঠাৎ আকাশে রহস্যময় আলো!

সন্ধ্যায় সাতক্ষীরার আকাশে দেখা গেছে এক রহস্যময় আলোকচ্ছটা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশ থেকে কেউ টর্চলাইট জ্বালিয়ে রেখেছে আকাশেরই বুকে, এমনটাই দেখা গেছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দৃশ্যটি দেখে রীতিমত বিস্মিত হয়েছেন সাধারণ মানুষ। জেলাব্যাপী এ দৃশ্য দেখা যাওয়ায় বিষয়টি কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বেশ কয়েক মিনিট ওই আলো দেখা যায়।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে এ উজ্জ্বল আলোর ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে থাকেন উৎসুক মানুষজন। সেই সঙ্গে বিস্ময় প্রকাশ করেছেন তারা। মামুনুর রশীদ নামে এক ব্যক্তি ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, আকাশে অদ্ভুত আলো। মো. শহীদুল আরাফাত এ ছবি পোস্ট করে লিখেছেন, এটা কৃত্রিম কোনো ড্রোন বা স্যাটেলাইট সম্ভবত। মাসুম নামের একজন মজা করে লিখেছেন, গুগল ম্যাপ আপডেট হচ্ছে সম্ভবত, তাই লাইট দিয়ে ছবি তোলা হচ্ছে।শেখ আলমগীর লিখেছেন, মহান আল্লাহ পাক সব ভালো জানেন।

কি হবে দুনিয়ায়, হঠাৎ আকাশে দেখলাম!বিষয়টি নিয়ে সাতক্ষীরা আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, এটা নিয়ে অনেকেই ফোন দিয়ে জানতে চেয়েছেন। কিন্তু আমি যেহেতু দেখিনি, তাই নিশ্চিত না হয়ে কিছু বলতে পারব না।সামাজিক মাধ্যমে দেখা গেছে, কলকাতার নাগরিকরাও এই রহস্যময় আলো দেখেছেন এবং তারা ছবি ভিডিও পোস্ট করেছেন। তবে এখন পর্যন্ত ওই আলোর উৎস বা ঘটনা সম্পর্কে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews