1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লাখ টাকা জরিমানা

  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লাখ টাকা জরিমানা

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামে মেসার্স মামুনি ব্রিকস এর ম্যানেজারকে ১ (এক) লক্ষ টাকা অর্থদন্ড করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামে মেসার্স মামুনি ব্রিকসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভাটা কতৃপক্ষের কাগজপত্র না থাকায় ভাটার ম্যানেজারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৮(২) ধারা অনুসারে ১ (এক) লক্ষ টাকা অর্থদন্ড করা হয়।

অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তির অর্থদন্ড তাৎক্ষণিক আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।

অপরদিকে বিকেল ৫টায় ঘাটাইল কলেজ মোড়ে নিবন্ধনবিহীন মোটরসাইকেল চালনার অপরাধে দুই ব্যক্তির প্রত্যেককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৭২ ধারা মোতাবেক ১,০০০ (এক হাজার) টাকা করে অর্থদন্ড করা হয়। এছাড়া ধারা ১১৫ অনুসারে মোটরসাইকেল ২টি থানায় ডাম্পিং করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া ইটভাটার কার্যক্রম পরিচালিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলার সদস্যগণ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews