টাঙ্গাইলের ঘাটাইলে রাতের আঁধারে কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার দিগড় ইউনিয়নের গারট্ট এলাকায় কালীবাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিগড় ইউনিয়নের গারট্ট এলাকার কালীবাড়ি মন্দিরের প্রতিমাটি গত জৈষ্ঠ্য মাসে পূজা শেষে বিসর্জন না দিয়ে রেখে দিয়েছিলেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে প্রতিমার ৪টি হাত ও কিছু অংশ ভেঙ্গে ফেলেলেছে দুস্কৃতকারীরা। বুধবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের।
গারট্ট এলাকার কালীবাড়ির সাধারন সম্পাদক কার্তিক দত্ত বলেন, সকালে কালীমন্দিরে রাখা প্রতিমার কয়েকটি হাত ও বিভিন্ন অংশ ভাঙ্গা দেখেতে পান স্থানীয় লোকজন।
পরে ঘটনাটি মন্দির পরিচালনা কমিটিকে জানান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার,
গোপালপুর সার্কেল ফৌজিয়া হাবিব খান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোঃ মোকছেদুর রহমান বলেন, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা প্রতিমা কয়েকটি হাত ভেঙ্গেছে। ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply