1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে মহান বিজয় দিবস পালিত

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

ভূঞাপুরে মহান বিজয় দিবস পালিত

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। এতে বিভিন্ন দপ্তর, প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন,

শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেন। এসময় বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথক পৃথক বিজয় র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা বিএনপি’র উদ্যোগে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর)

আসনের বিএনপি প্রার্থী সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

পরে উপজেলা প্রসাশনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ লুৎফর রহমান আজাদ,

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ স্বপন চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আহবায়ক মোঃ চাঁদ মিয়া প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews