1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লালমনিরহাট সরকারি শিশু পরিবারে ভুয়া বিল ভাউচার ও অর্থ আত্মসাতের অভিযোগ

  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

লালমনিরহাট সরকারি শিশু পরিবারে ভুয়া বিল ভাউচার ও অর্থ আত্মসাতের অভিযোগ

‎
‎লালমনিরহাট অফিস:

‎
‎লালমনিরহাট সরকারি শিশু পরিবার (বালিকা)-এ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ভুয়া বিল–ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।
‎
‎অভিযোগ সূত্রে জানা গেছে, শিশু পরিবারের তত্ত্বাবধায়ক হাওয়া খাতুন ৪ জুন থেকে ৩ ডিসেম্বর এই ৬ মাস মাতৃকালীন ছুটিতে থাকাকালে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের দায়িত্ব পান সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আক্তার। দায়িত্ব পালন কালে প্রায় ৮০ হাজার টাকা ভুয়া বিল–ভাউচারের মাধ্যমে উত্তোলন করেন বলে অভিযোগ উঠেছে।
‎
‎অভিযোগে আরও বলা হয়, উত্তোলন দেখানো ৮০ হাজার টাকার মধ্যে ৩০ হাজার টাকা এখনো ব্যাংক হিসাবে জমা রয়েছে, অথচ পুরো অর্থ ব্যয় দেখিয়ে ভাউচার দাখিল করা হয়।
‎
‎সম্প্রতি মাতৃকালীন ছুটি শেষে তত্ত্বাবধায়ক হাওয়া খাতুন পুনরায় দায়িত্বে যোগদান করেন। দায়িত্বে ফিরেই তিনি লায়লা আক্তারের ভুয়া ভাউচারের মাধ্যমে উত্তোলিত অর্থের মধ্যে থেকে ৫০ হাজার টাকার থেকে ১০ হাজার টাকা গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে।
‎
‎এর আগে শিশু পরিবারের তত্ত্বাবধায়ক হাওয়া খাতুন ল্যাপটপ ও প্রিন্টার কেনাকাটায় অনিয়ম করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। যেখানে বাজার মূল্য ল্যাপটপ এর দাম ২৬ হাজার টাকা হলেও সেখানে ৪৫ হাজার টাকা আর প্রিন্টারের বাজার মূল্য ১৭ হাজার টাকা হলেও সেখানে দেখানো হয়েছে ৩৫ হাজার টাকা।
‎
‎এছাড়া অভিযোগ রয়েছে, ২০২৩ সাল থেকে তত্ত্বাবধায়ক হাওয়া খাতুন শিশু পরিবারে দায়িত্ব পালনকালে বিভিন্ন কৌশলে এতিম ও অসহায় শিশুদের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করে আসছেন। বরাদ্দের অর্থ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের মিটিংয়ে প্রতি বার ১৫ হাজার টাকা করে খাবার বিল প্রদান করা হয়, এমন তথ্যও তিনি স্বীকার করেছেন বলে অভিযোগে জানা যায়।
‎
‎এই অনিয়মের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যে নানা মহলে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
‎
‎তবে এ ঘটনায় অভিযুক্ত লালমনিরহাট শিশু পরিবারের তত্বাবধায়ক হাওয়া খাতুন সত্যতা স্বীকার করে বলেন,অনেক সময় আমরা একটি বিল থেকে অন্য যায়গায় অর্থ ব্যয় করি। আর সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লায়লা আক্তার বলেন,

আমি এ ব্যয় বিষয়ে কিছু জানি না। তবে হিসাব রক্ষক হাসান আমাকে স্বাক্ষর করতে বলেছে করেছি। এটা অনিয়ম কিনা এমন প্রশ্ন করলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews