ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে বিএনপির বিক্ষোভ
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
৮১
বার পড়া হয়েছে
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে বিএনপির বিক্ষোভ
এম ডি নজরুল ইসলাম, বিভাগীয় ব্যাুরো প্রধান রংপুর :
ওসমান হাদির ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় হয়ে হামারবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক আসান আলীসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদির ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতেই এ হামলা চালানো হয়েছে।
বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।
Leave a Reply