1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

  • মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া অফিস :

কুষ্টিয়া সদর উপজেলায় দিনে দুপুরে জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে কুষ্টিয়া মডেল থানা। গত সোমবার (৮ ডিসেম্বর)

বিকেলে পৌর ১২ নং ওয়ার্ডের হরিশংকরপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত জাহানারা বেগম ওই এলাকার মৃত আবুল মোল্লার স্ত্রী।

তবে ঠিক কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হতে পারিনি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহানারা বেগম বাড়িতে একাই ছিলেন।

তাকে দেখভালের দায়িত্বে থাকা দুজনই বাড়ির বাইরে ছিলেন। বিকেল চারটার দিকে এক প্রতিবেশী কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খুলে বিছানার উপর জাহানারা বেগমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দেই। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত জাহানারা বেগমের দেখভাল করা মেঘনা খাতুন নামে এক গৃহবধূ বলেন, বেলা ১১টা পর্যন্ত বাড়িতেই ছিলাম।

এরপর আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আমার স্বামীও কাজে বাড়ির বাইরে বের হয়ে যায়। যাওয়ার সময় বাড়ির পাশেই থাকা আমার বোনকে বিকেল চারটার দিকে এসে গবাদি পশুগুলোকে পানি খাইয়ে যেতে বলেছিলাম।

তখন আমার বোন এসে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে দেখে গলাকাটা অবস্থায় তিনি পড়ে আছেন। স্থানীয়দের ভাষ্য, জাহানারা বেগমের ছেলে রাজধানী ঢাকায় সরকারি চাকরি করেন। তিনি পরিবারসহ ঢাকাতেই থাকেন। বাড়ির ভাড়াটিয়া লিটন নামে এক ভ্যান চালক ও তার স্ত্রী নিহত জাহানারা বেগমের দেখভাল করতেন।

কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুল আলীম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি কোন নেশাগ্রস্ত লোক চুরি করতে এসে দেখে ফেলায় এ ঘটনা ঘটিয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews