1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

  • শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে দূর্ঘটনা জনিত ও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে আশরাফুল ইসলাম (২৭) নামে এক মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ভূঞাপুর-যমুনাসেতু আঞ্চলিক মহাসড়কের পাথাইলকান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান।

এসময় ভূঞাপুর উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ আবু তাহের এবং থানা পুলিশ সদস্য সহ বাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান জানান- উপজেলার পাথাইলকান্দি বাজারে দূর্ঘটনা জনিত ও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে আশরাফুল ইসলাম নামে এক মাংস ব্যবসায়ীকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযুক্ত ব্যক্তি এরকম অসুস্থ গরুর জবাইকৃত মাংস পুনরায় অন্য কোথাও বিক্রি করবে না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews