1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পঞ্চগড়ে এবার জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেলেন সবার চেনা মুখ

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে এবার জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেলেন সবার চেনা মুখ

মোঃ তোতা মিয়া পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের মানবসেবার ফেরিওয়ালা গনঅধিকার পরিষদের যোগ্য নেতা হিসেবে এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়–২ (বোদা–দেবীগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকধারী প্রার্থী হিসেবে তরুণ নেতা আসাদুজ্জামান নূর আসাদের নাম ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে গণঅধিকার পরিষদ পঞ্চগড় জেলার আহ্বায়ক মাহাফুজার রহমানকে পঞ্চগড় ১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।মোঃ মাহাফুজার রহমান পঞ্চগড়ের ধাক্কামারা এলাকার দর্জিপাড়া গ্রামের মোঃ আজিজুর রহমান এর পুত্র। তিনি গণঅধিকার পরিষদ পঞ্চগড় জেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় মাহাফুজার রহমান বলেন, দল আমাকে যে বিশ্বাসে পঞ্চগড়–১ আসনে মনোনয়ন দিয়েছে, আমি জনগণ ও দলের স্বার্থে সেই সম্মান অটুট রাখতে চাই।

জনগণকে সঙ্গে নিয়েই স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে অংশ নিতে চাই, যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পঞ্চগড়ের ভোটারদের অধিকার ফিরিয়ে আনার এক নতুন ইতিহাস হয়ে ওঠে ।

আসাদুজ্জামান নূর আসাদ দেবীগঞ্জ উপজেলার সন্তান। তাঁর বাড়ি টেপ্রীগঞ্জ বাজার সংলগ্ন ১নং চিলাহাটি ইউনিয়নের ভেলাকোবা গ্রামে। তিনি মো. আইনুল হকের একমাত্র ছেলে।

বর্তমানে তিনি শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ–যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আসাদুজ্জামান নূর আসাদ বলেন,দল আমাকে যে বিশ্বাসে পঞ্চগড়–২ আসনে মনোনয়ন দিয়েছে, আমি সেই দায়িত্ব সম্মান ও সততার সঙ্গে পালন করতে চাই।

জনগণের সেবক হিসেবে তাদের অধিকার রক্ষায় কাজ করতে চাই, বিশেষ করে এই অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকতে চাই। নির্বাচন শুধু অংশগ্রহণের বিষয় নয়-এটি একটি বড় চ্যালেঞ্জ।

আমি সর্বোচ্চ চেষ্টা করবো এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে। দলের মর্যাদা বজায় রেখে মাঠে কাজ করবো। আমার বিশ্বাস, পঞ্চগড়–২ আসনের মানুষ তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেবে এবং সঠিক ব্যক্তিকেই ভোটের মাধ্যমে নির্বাচন করবে।

ইনশাআল্লাহ, আল্লাহর প্রতি ভরসা রেখে খুব শিগগিরই নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে নিয়ে গণসংযোগসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রচারণা শুরু করবো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews