1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জামায়াত ক্ষমতায় গেলে কারো উপর জুলুম-অত্যাচার করা হবে না- হুমায়ুন কবির

  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

জামায়াত ক্ষমতায় গেলে কারো উপর জুলুম-অত্যাচার করা হবে না- হুমায়ুন কবির

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কারো উপরে জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না এবং অন্যায়ভাবে কারো উপর টর্চার করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার সেক্রেটারি ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী অলোয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাখার উদ্যোগে এই পথসভায় তিনি এসব কথা বলেন।

এমপি প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির বলেন- আমি যদি এই আসনে এমপি হিসেবে নির্বাচিত হতে পারি প্রথমে এই এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করবো, যুব সমাজকে ধ্বংসের ধ্বংসের হাত রক্ষা করবো এবং সমাজকে মাদকমুক্ত করার জন্য মাদকাসক্তদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

তিনি আরো বলেন- এদেশে যারাই ক্ষমতায় আসে তারাই হাট দখল, ঘাট দখল ও বিভিন্ন জায়গা দখল করে। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামকে নির্বাচিত করলে এসব হাট-ঘাট দখল করবে না। আমরা ভালোবাসা দিয়ে, আমাদের নৈতিক জায়গা থেকে আপনাদের সকল কাজে উন্নয়নে সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী অলোয়া ইউনিয়ন শাখার আমির মাওলানা শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখার আমির আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল জেলা ওলামা বিভাগের কর্মপরিষদ সদস্য ও সভাপতি মাওলানা আব্দুস সালাম,

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, সাবেক উপজেলা আমির মাওলানা মোঃ রবিউল ইসলাম, ভূঞাপুর পৌরসভা আমির মাওলানা শাহজাহান সরকার,

উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ নুরুর রহমান তালুকদার সেলিম, উপজেলা ছাত্র শিবির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দাসী ইউনিয়ন শাখার আমির মাওলানা মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews