যশোরের ঝিকরগাছায় বোধখানা বাওড় থেকে চোরাই মাছসহ নৌকা ও মাছধরা জাল জব্দ করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা বাওড়ে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাছ চুরির সাথে জড়িত চোরচক্র পালিয়ে যেতে সক্ষম হয়। বাওড় ইজারাদার জাহিদ হাসান জানান, বাওড় পাড়ের ঘেরমালিক খ্যাত স্থানীয় একটি সংর্ঘবদ্ধ চক্র দীর্ঘ দিন ধরে নিজেদের নৌকা ও জাল ব্যবহার করে গভীর রাতে বাওড় থেকে মাছ চুরি করে আসছে।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাওড়ের গার্ডদের সতর্ক নির্দেশনা দেয়া হয়। এদিন ভোরে বাওড়ের গার্ডরা জানতে পারে মাছ চুরি হচ্ছে। পরে গার্ডরা একত্রিত হয়ে চোরচক্রকে ধাওয়া দেয়। এসময় চোরাইকৃত মাছ, নৌকা ও জাল ফেলে চোরচক্র পালিয়ে যায়।
পরে বাওড়ের গার্ডরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ বাওড় থেকে চোরাইকৃত মাছ, নৌকা ও জাল জব্দ করে।
ঘটনাস্থল থেকে মালামাল জব্দ করা থানার কর্তব্যরত এসআই সোবহানের কাছে জানতে চাইলে তিন বলেন জব্দকৃত মালামাল থানা হেফাজতে আছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

Leave a Reply