1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে কষ্টাপাড়া আলীম মাদ্রাসায় ৪ তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

ভূঞাপুরে কষ্টাপাড়া আলীম মাদ্রাসায় ৪ তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কষ্টাপাড়া আলীম মাদ্রাসার চারতলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুব হাসান।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, সমাজসেবা অফিসার নাজমূল হাসান, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুস ছাত্তার, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ জামিল মিন্টু, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, আতোয়ার রহমান মিন্টু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন- আজকে যে ভবনটির উদ্বোধন করা হলো এটি শুধু ইট পাথরের তৈরি ভবনই নয়, এটি একটি আলোকবর্তিকা। এখান থেকে নতুন চিন্তা ও নতুন নেতৃত্বের সূচনা হতে পারে। শিক্ষার মাধ্যমে মন আলোকিত হয়, চারিত্রিক দৃঢ়তা ও আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি হয়।

ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন- আপনারা মাঝেমধ্যে এই ভবনের দেয়ালটা স্পর্শ করবেন। এই দেয়ালের প্রতিটি ইটের ভাঁজে আপনাদের স্বপ্ন এবং শিক্ষক শিক্ষিকা ও বাবা মায়ের আর্শিবাদ ও দোয়া লুকিয়ে আছে। এই ভবনটি একটি উন্নতি সমৃদ্ধির কাঠামো হয়ে থাকবে বলে আশা করছি।

তিনি শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন- আগামীর শিক্ষার্থীদের সেরা বিষয় দিয়ে শিক্ষা দিতে হবে যেন তারাও সেরা হতে পারে। আপনাদের ত্যাগ তিতিক্ষা ও পরিশ্রমের মাধ্যমে এই ভবনের পরিপূর্ণ মূল্যায়ন তখনই উঠে আসবে যখন এখান থেকে দেশ সেরা মানুষ হতে পারবে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত গ্রামীন পরিবেশে ছোট একটি টিনের ঘরে এ মাদ্রাসার কার্যক্রম শুরু হয়েছিল। সময়ের ব্যবধানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নকারী সংস্থা হিসেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় এই ৪ তলা বিশিষ্ট নতুন ভবনটি নির্মাণ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews