1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এবার ৩৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

এবার ৩৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

এস. এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

পুলিশ সদর দপ্তরের গুরুত্বপূর্ণ পদ ডিআইজি (প্রশাসন) পদে থাকা কাজী মো. ফজলুল করিমকে পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে বদলি করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এই পদে এখনো নতুন করে কাউকে দেওয়া হয়নি।

এদিকে বেশ কিছুদিন শূন্য থাকা গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে।

এ ছাড়া ছয়টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে।

এদের মধ্যে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধায়, দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হোসাইনকে ফরিদপুরে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুরে,

হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনায়, ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জে এবং ডিএমপির মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাসহ ৩৮ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলির বিষয়ে জানানো হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে পুলিশ টেলিকমের ডিআইজি মো. রফিকুল হাসান গনিকে হাইওয়ে পুলিশে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. নজরুল ইসলামকে এবিপিএন সদর দপ্তরে, গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলাকে পুলিশ সদর দপ্তরে,

ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলকে পিবিআইয়ে, পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে সিআইডিতে এবং নীলফামারীর পুলিশ সুপার আবুল ফজল মহম্মদ তারিক হাসান খানকে পিবিআইয়ে বদলি করা হয়েছে।

এর বাইরে অতিরিক্ত পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews