1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চিকিৎসক সংকট, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাতক্ষীরাবাসী

  • সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে

দিন দিন চিকিৎসক শূন্য হয়ে পড়ছে সাতক্ষীরা জেলার সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। ফলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে না জেলার সাধারণ মানুষ। জেলায় বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটের কারণে রোগীদের একটি বড় অংশ মোটা অংকের টাকা খরচ করে চিকিৎসা নিতে চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে। ভোমরা শুল্ক স্টেশন দিয়ে প্রতিদিন ভারতে গমনকারী পাসপোট যাত্রীদের প্রায় ৩০ শতাংশ মেডিকেল ভিসায় যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা বক্ষব্যাধী ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ও ইউএসসি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে মোট ২১৮টি চিকিৎসকের পদ রয়েছে। এসব পদের মধ্যে মাত্র মাত্র ৭৪ জন চিকিৎসক কর্মরত আছেন। বাকি ১৪৪টি অভিজ্ঞ চিকিৎসকের পদই শূন্য রয়েছে। আবার কোন কোন চিকিৎসকের কর্মস্থল জেলা সদরের বাইরে থাকলেও সময় দেন না অনেকেই। এমনকি ইউএসসি কেন্দ্রের চিকিৎসকদের চেনেন না স্থানীয় জনপ্রতিনিধি বা এলাকাবাসী। ফলে অভিজ্ঞ চিকিৎসকের অভাব, পদ শূন্য ও ইউএসসিতে কর্মরত চিকিৎসকরা কর্মস্থলে উপস্থিত না হওয়ায় সঠিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত গ্রামীণ জনপদের সাধারণ মানুষ বলে মন্তব্য করেন জেলার নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।

সূত্র আরো জানায়, সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে চিকিৎসকের পদ রয়েছে তিনটি। এর মধ্যে মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে। সদর হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে ২৭টি। এর মধ্যে সিনিয়র কনসালটেন্ট (চক্ষু), সিনিয়র কনসালটেন্ট (সার্জারী), সিনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া), জুনিয়র কনসালটেন্ট (গাইনী), জুনিয়র কনসালটেন্ট (পেডরিয়াট্রিক্স), জুনিয়র কনসালটেন্ট (ইএনটি), জুনিয়র কনসালটেন্ট (প্যাথলজি), জুনিয়র কনসালটেন্ট (সার্জারী), জুনিয়র কনসালটেন্ট(বিষয়বিহীন) জুনিয়র কনসালটেন্ট (রেডিওলজিস্ট), এম,ও (আয়ুর্বেদী)সহ ১১ জন অভিজ্ঞ চিকিৎসকের পদই শূন্য রয়েছে।

 

জেলার একমাত্র বক্ষব্যাধি ক্লিনিকের দুইটি পদের মধ্যে জুনিয়র কনসালটেন্ট, বক্ষ’র পদ দীর্ঘ দিন যাবৎ শূন্য রয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবকল্পনা কর্মকর্তার কার্যালয়ে তিনটি পদ থাকলেও জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস:) ও মেডিকেল অফিসার (ডিসি) এর পদ শূন্য।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ১০টি পদের বিপরীতে জুনিয়র কনসালটেন্ট যথাক্রমে এ্যানেসথেসিয়া, সার্জারী, মেডিসিন, গাইনী ও  মেডিকেল অফিসার একজন, ডেন্টাল সার্জনসহ ছয়জন অভিজ্ঞ চিকিৎসকের পদই শূন্য রয়েছে। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে ২২টি। এর মধ্যে জুনিয়র কনসালটেন্ট এ্যানেসথেসিয়া, সার্জারী, মেডিসিন, গাইনী, শিশু, অর্থ, কার্ডিও, চক্ষু, ইএনটি, চর্ম ও যৌন, শিশু, রেঃপারঃ, আরএমও, ডেন্টাল সার্জন, মেডিকেল অফিসার দুইজন, সহকারী সার্জন দুইজনসহ ১৭ জন অভিজ্ঞ চিকিৎসকের পদই শূন্য রয়েছে।

 

 

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১টি পদের মধ্যে আরএমও, জুনিয়র কনসালটেন্ট সার্জারী, মেডিসিন, গাইনী, শিশু, কার্ডিও, চক্ষু, ইএনটি, জুচর্ম ও যৌন এবং মেডিকেল অফিসার একজন, এ্যানেসথেটিস্ট, প্যাথলজিস্ট, ডেন্টাল সার্জন ও এমও,আর্য়ুবেদসহ ১৪ জন অভিজ্ঞ চিকিৎসকের পদ শূন্য রয়েছে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১টি পদের মধ্যে আরএমও, জুনিয়র কনসালটেন্ট যথাক্রমে এ্যানেসথেসিয়া, মেডিসিন, গাইনী, শিশু, অর্থ, কার্ডিও, চক্ষু, ইএনটি, চর্ম ও যৌন এবং ইনডোর মেডিকেল অফিসার, ইমাজেন্সী মেডিকেল অফিসার, এ্যানেসথেটিস্ট, এমও/হোমিও/আর্য়ুবেদ/ইউনানী ও ডেন্টাল সার্জনসহ ১৫ জন অভিজ্ঞ চিকিৎসকের পদই শূন্য রয়েছে।
শামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১টি পদের মধ্যে আরএমও, জুনিয়র কনসালটেন্ট যথাক্রমেক মেডিসিন, সার্জারী, মেডিসিন, শিশু, অর্থ, কার্ডি, চক্ষু, ইএনটি, চর্ম ও যৌন এবং, মেডিকেল অফিসার দুইজন, ইনডোর মেডিকেল অফিসার, ইমাজেন্সী মেডিকেল অফিসার, এ্যানেসথেটিস্ট, প্যাথলজিস্ট, এমও/হোমিও/আর্য়ুবেদ/ইউনানী ও ডেন্টাল সার্জনসহ ১৭জন অভিজ্ঞ চিকিৎসকের পদ শূন্য রয়েছে।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ১০টি পদের মধ্যে জুনিয়র কনসালটেন্ট এ্যানেসথেসিয়া, সার্জারী, মেডিসিন, গাইনী এবং ডেন্টাল সার্জনসহ পাঁচজন অভিজ্ঞ চিকিৎসকের পদ শূন্য রয়েছে।
জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয় সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ বলেন, চাহিদা মাফিক চিকিৎসকের পদ সৃষ্টি না হওয়াসহ নানা জটিলতায় সঠিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ও ইউনিয়ন সাব সেন্টারের যে সকল চিকিৎসক দেওয়া হয় তারা উচ্চ শিক্ষাসহ বিভিন্ন অজুহাতে সেখান থেকে চলে আসে। ফলে সেবা বিঞ্চত হচ্ছে সাধারণ মানুষ।
সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি পবিত্র মোহন দাশ বলেন, অভিজ্ঞ চিকিৎসকের চরম সংকটে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলার হাজার হাজার সাধারণ মানুষ। অভিজ্ঞ চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবায় সীমাহীন ভোগান্তি, দালালের দৌরাত্ম, বেসরকারি ক্লিনিকের লাগামহীন বাণিজ্যের কারণে সর্বশান্ত হয়ে পড়ছে জেলার তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ। তিনি আরও বলেন, জেলায় সার্জারী, গাইনী, চক্ষু, এ্যানেসথেসিয়া, পেডরিয়াট্রিক্স, ইএনটি, প্যাথলজি ও রেডিওলজিস্ট, এমও (আয়ুর্বেদী) ও ডেন্টাল বিভাগে পর্যাপ্ত রোগী থাকলেও অভিজ্ঞ চিকিৎসক না থাকায় মেডিকেল অফিসার এবং ধার করা চিকিৎসক দিয়েই দেওয়া হচ্ছে চিকিৎসা। অনেকে আবার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অভিজ্ঞ চিকিৎসক না পেয়ে সীমাহীন হতাশা প্রকাশ করছেন বলেও তিনি জানান।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মান এক সময় খুবই ভাল ছিল। তখন সাধারণ জনগণ জেলার বিভিন্ন উপজেলা থেকে স্বাস্থ্যসেবা নিতে আসতো। কিন্তু বর্তমানে অভিজ্ঞ চিকিৎসকের চরম সংকটের কারণে স্বাস্থ্যসেবার মান অনেক কমে গেছে।
তিনি আরও বলেন, সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে ব্যবস্থাপনা কমিটি আছে। এ কমিটিতে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার অন্তর্ভুক্ত আছেন। কিন্তু দীর্ঘ দিন চিকিৎসক সংকট থাকলেও তাদের কোন ভূমিকা দেখা যাচ্ছে না। বিষয়টি খুবই দুঃখ জনক উলে­খ করে সাতক্ষীরায় চিকিৎসক সংকট মোকাবেলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসককে হস্তক্ষেপ কামনা করেন।
সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসেন জানান, প্রতিদিন গড়ে এক হাজার থেকে ১২শ’ লোক বৈধভাবে পাসপোর্টে এই পথ দিয়ে ভারতে যায়। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ মানুষ মেডিকেল  নিয়ে যাচ্ছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান বলেন, জেলার সদর হাসপাতালটি একশ’ বেডের হাসপাতাল হলেও এখানে প্রতিদিন দুইশ’ থেকে আড়াইশ রোগী আন্তঃবিভাগের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকে। এছাড়াও প্রতিদিন বহির্বিভাগ প্রায় সাড়ে চারশ’ এবং জরুরি বিভাগে ৭০ থেকে ৮০ জন রোগীকে স্বাস্থ্য সেবা দিতে হয়। সব মিলিয়ে সদর হাসপাতালে প্রতিদিন প্রায় আটশ’ থেকে নয়শ’ রোগীকে স্বাস্থ্য সেবা দেওয়া হয়ে। কিন্তু এসব রোগীদের সেবা দেওয়ার জন্য যে সব বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা, সে সব পদ দীর্ঘ দিন যাবত শূন্য হয়ে আছে। তবে, বিশেষজ্ঞ চিকিৎসক শূন্য থাকলেও সাধারণ চিকিৎসকের কোন ঘাটতি নেই দাবি করে তিনি আরও বলেন, জনবল সংকটের বিষয়টি অধিদপ্তরে প্রতি মাসে জানানো হয়। ব্যক্তিগত ভাবেও যোগাযোগ করা হয়। ইতিমধ্যে ৪২ বিসিএস থেকে ৫৩ জন মেডিকেল অফিসার সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। এসব মেডিকেল অফিসার দিয়ে কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

 

সুত্র skhobor

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews