টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলার আমিনুল ইসলাম পাবলিক স্কুল এর উদ্যোগে ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় উপজেলার মোট ৩৫ টি প্রতিষ্ঠানের প্লে শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত প্রায় সাত শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।
এ সময় পরীক্ষা হল পরিদর্শন করেন- কেন্দ্র সচিব ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজিয়া আক্তার, ভূঞাপুর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি খাইরুজ্জামান ভূঁইয়া, ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম তালুকদার সেলিম,
প্রাথমিক মেধা যাচাই বৃত্তি পরীক্ষার পরিচালক মোঃ আমিনুল ইসলাম, সহকারী কেন্দ্র সচিব আছিয়া খাতুন, আব্দুল বাকী তালুকদার ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক নুরুর রহমান তালুকদার সেলিম, গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক সাংবাদিক কোরবান আলী তালুকদার,
জাহিদুল ইসলাম জাহিদ, প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ হাতেম আলী, হাবিব আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ মোকাদ্দেস আলী, আল আরিশ মাদ্রাসার পরিচালক ওলাইদ হাসান লিটন প্রমুখ।
বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সালমান, মুসনাত, তানহা ও সিয়াম বলে, আমি এর আগেও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পেয়েছি, এবারো বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছি। বৃত্তি পাওয়াটা বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় বিষয়। পরীক্ষা ভালো হয়েছে, আশা করি সফলতা অর্জন করতে পারবো।
প্রাথমিক মেধা যাচাই বৃত্তি পরীক্ষার পরিচালক মোঃ আমিনুল ইসলাম বলেন- প্রাথমিক মেধা যাচাই বৃত্তি পরীক্ষা শুরু হয় ২০১৪ সালে। ছাত্র ছাত্রীদের মেধা বিকাশের জন্য এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করার জন্য আমরা এই আয়োজন করে থাকি।
তিনি আরো বলেন- এবছর ভূঞাপুর সহ পার্শ্ববর্তী উপজেলার মোট ৩৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুসহ সাত শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ।

Leave a Reply