1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আদিতমারীতে জাকের পার্টির বিশাল গণসংযোগ ও জনসভা: শান্তি ও স্থিতিশীলতার আহ্বান

  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

আদিতমারীতে জাকের পার্টির বিশাল গণসংযোগ ও জনসভা: শান্তি ও স্থিতিশীলতার আহ্বান

এম ডি নজরুল ইসলাম, বিভাগীয় ব্যাুরো প্রধান রংপুর :

দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং বিশ্বওলী শাহ্ ফরিদপুরী (কু: ছে:)-এর আদর্শ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জাকের পার্টির উদ্যোগে এক বর্ণাঢ্য গণসংযোগ ও বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত গলামুনী হাট দক্ষিণ এলাকায় অনুষ্ঠিত এই দিনব্যাপী কর্মসূচিতে শতশত জনতার ঢল নামে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে জাকের পার্টির নেতা-কর্মী ও সাধারণ মানুষ দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মিছিলের ঢঙে জনসভাস্থলে উপস্থিত হন। এতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

গণসংযোগ র‍্যালিতে উৎসবের আমেজ, দিনের শুরুতে বিশাল এক গণসংযোগ র‍্যালি বের করা হয়। এতে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির পক্ষে গণসংযোগ ও র‍্যালি, শীর্ষক ব্যানার বহন করেন, যেখানে বিশ্বওলী শাহ্ ফরিদপুরী (কু: ছে:) ও বর্তমান চেয়ারম্যানের প্রতিকৃতি স্থান পায়।
র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিকেলে গলামুনী হাট দক্ষিণ এলাকায় জনসভাস্থলে এসে শেষ হয়।

উদ্বোধন ও বক্তব্য বিকেলে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি রংপুর বিভাগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মাওলানা মোঃ রজব আলী মাসুম।

তিনি বলেন, বিশ্বওলী শাহ্ ফরিদপুরী (কু: ছে:) ছিলেন শুধু একজন ধর্মীয় নেতা নন, বরং শান্তি, মানবতা ও স্থিতিশীলতার প্রতীক। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের অঙ্গীকার করছি।

তিনি আরও বলেন, দেশে বিভেদ নয়, প্রয়োজন ঐক্য ও মূল্যবোধের রাজনীতি। জাকের পার্টি সেই লক্ষ্যেই কাজ করছে।

বিশেষ অতিথিদের বক্তব্য,জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শকিউজ্জামান বকুল, সভাপতি, জাকের পার্টি লালমনিরহাট সাংগঠনিক জেলা দক্ষিণ,
মোঃ এজরাহুল হক, সাংগঠনিক সম্পাদক, জাকের পার্টি লালমনিরহাট উত্তর,মোঃ ফারুক রহমান, সভাপতি, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট লালমনিরহাট জেলা,
শ্রী অতুল চন্দ্র বর্মন, সভাপতি, হিন্দু ভক্ত ফ্রন্ট, লালমনিরহাট জেলা।

বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও নৈতিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় জাকের পার্টির ভূমিকা আজ আরও গুরুত্বপূর্ণ। তারা দলীয় আদর্শ জনগণের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তরা বলেন, এই গণসংযোগ ও জনসভার মূল উদ্দেশ্য ছিল জনগণের মধ্যে জাকের পার্টির নীতিমালা, আদর্শ ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এবং একটি স্থিতিশীল সমাজ গঠনে সবাইকে সম্পৃক্ত করা। র‌্যালি ও জনসভা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews