টাঙ্গাইলের ভূঞাপুরে (২০২৫-২০২৬) অর্থ বছরে ৭ দিন মেয়াদি অপ্রাতিষ্ঠানিক সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর)
সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। মোট ৩০ জন মহিলাকে প্রশিক্ষণ দেয়া হবে।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মোঃ মাহবুব হাসান, থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, অলোয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম হাসান প্রমুখ।

Leave a Reply