লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ আবুল কাশেমের ৫৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকালে মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তারা ১৯৭১ সালের ৯ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার ব্রাশফায়ারে লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের আইরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ হওয়া আবুল কাশেমের বীরত্ব ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যক্ষ আসাদুল হাবিব দুল। আলোচনায় বক্তারা বলেন, শহীদ আবুল কাশেম ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সাহসী সংগঠক, যিনি জীবন উৎসর্গ করে এ দেশের স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ, দেশপ্রেম ও ত্যাগ চিরকাল নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
পরিশেষে শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply