1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলাদেশে এই প্রথম অটোরিক্সা, ইজিবাইক, অটোভ্যান চালকদের প্রশিক্ষণ

  • বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

বাংলাদেশে এই প্রথম অটোরিক্সা, ইজিবাইক, অটোভ্যান চালকদের প্রশিক্ষণ

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

বাংলাদেশে এই প্রথম টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিক্সা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকালে ভূঞাপুর পৌর প্রশাসনের উদ্যোগে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্স অডিটোরিয়ামে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন। প্রথম দিনে ২’শ জন চালককে প্রশিক্ষণ দেয়া হয়। পরবর্তীতে ধাপে ধাপে আরো সাড়ে ৫’শ জন চালককে এই প্রশিক্ষণ দেয়া হবে।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- বিআরটিএ টাঙ্গাইলের মোটরযান পরিদর্শক এনামুল হক ইমন। এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক,

আসাদুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, উপজেলা অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম,

প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, সাংবাদিক মিজানুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ভূঞাপুর পৌর প্রশাসক মোঃ রাজিব হোসেন বলেন- ভূঞাপুরের মতো একটি প্রত্যন্ত অঞ্চলে মানুষের চলাচলের জন্য কোন লোকাল বাস নেই। এই এলাকার মানুষকে সাধারণত অটোরিক্সা,

ইজিবাইক ও অটোভ্যানে যাতায়াত করা ছাড়া কোন উপায় নেই। এসব যানবাহন যেহেতু রাখতেই হবে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে, কেন তাদেরকে প্রশিক্ষণ দেবো না? আর এই সিদ্ধান্তের ফলেই তাদের এই প্রশিক্ষণের ব্যবস্থা করা।

তিনি আরও বলেন- ভূঞাপুরে অটোরিকশা ও ভ্যান চালকদের ধাপে ধাপে মোট সাড়ে ৭’শ চালককে প্রশিক্ষণ দেয়া হবে এবং প্রশিক্ষণ শেষে বিনামূল্যে ড্রাইভিং কার্ড দেয়া হবে।

এই প্রশিক্ষণ ও ড্রাইভিং কার্ড ব্যতীত আগামী ০১ ডিসেম্বর (২০২৫) থেকে ভূঞাপুর পৌর শহরে অটোরিক্সা, ইজিবাইক ও অটোভ্যান চালানো যাবে না।

ড্রাইভিং কার্ড ব্যতীত কোন অটোরিক্সা, ইজিবাইক ও অটোভ্যান পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews