টাঙ্গাইলের ঘাটাইল উপটজেলায় একটি যাত্রীবাহী বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধা সাড়ে ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার আঠারদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ৫জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। স্থানীয়রা তাদেরকে উদ্ধারকরে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এস এস ট্রাভেলস একটি বাস ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে যাচ্ছিল। আর নোহা মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসছিল। ওভারটেক করার সময় নোহা মাইক্রোবাসটির সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় ।
এতে নোহা গাড়ীটি দুমরে মোচড়ে যায় এবং নোহা গাড়ির ড্রাইভারসহ ৫জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধারকরে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। প্রাথমিক অবস্থায় আহতের নাম নাম পরিচয় পাওয়া যায়নি।
ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক(এসআই)নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে যান চলাচল স্বাভাবিক হয়। আহতের মধ্যে দু’জন অবস্থা মুমূর্ষ বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply