1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরো :

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খালেকুজ্জামান চৌধুরীকে। এর আগে গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন তিনি।
খালেকুজ্জামান চৌধুরী ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের চৌধুরী বাড়ীর কৃতি সন্তান।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসনিম ফারহানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে এই আদেশ কার্যকর হবে। একইসঙ্গে বর্তমান প্রধান প্রকৌশলী শামীম আখতারের রিজার্ভে পাঠানো হয়েছে।

২০২০ সালে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ শামীম আখতার। এ পদে দায়িত্ব পাওয়ার আগে তিনি হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

গণপূর্ত অধিদপ্তরের সূত্র বলছে, আগামী ডিসেম্বর মাসে শামীম আখতারের চাকরি মেয়াদ শেষ হবে এবং তিনি অবসরে যাবেন। কিন্তু তার আগেই তাকে রিজার্ভে পাঠানো হলো।

এদিকে প্রধান প্রকৌশলী হিসেবে শামীম আখতার দায়িত্ব পালনকালে তার নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে উন্নয়ন ও মেরামত কাজে বিভিন্ন সময় অনিয়ম প্রমাণিত হলেও সেসব কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি তিনি। যার কারণে বিভিন্ন সময় ব্যাপক সমালোচনার মুখোমুখি পরতে হয়েছে তাকে।

একই সাথে যেসব প্রকৌশলীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি হয়ে বিভিন্নভাবে চাপে রয়েছেন তাদের জন্য তিনি কোনো ভূমিকা রাখেননি। তাই দীর্ঘদিন ধরে কর্মকর্তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews