পঞ্চগড় জেলাধীন সাতমেরা ইউনিয়নের সাহেবী জোত গ্রামে অষ্টম শ্রেণীর নাবালিকা ধর্ষণ অতঃপর পাঁচ মাসের অন্তরসত্তা এর অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে একই ইউনিয়নের মোঃ এরাজুল হক এর ছেলে মোঃ আব্দুস সাত্তার (২২), বিয়ের প্রলোভন দেখিয়ে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করতে থাকে। একপর্যায়ে নাবালিকা গর্ভবতী হলে লম্পট সাত্তার এলাকা ছেড়ে চলে যায় ঢাকা কর্মস্থলে।
এমন’তা অবস্থায় নাবালিকার বাড়ির পাশের পাঁচ সন্তানের পিতা জলিল (৪০) নামের আরেক লম্পট বিষয়টি জানতে পেরে নাবালিকাকে বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়ে গণধোলাই এর শিকার হয়ে বর্তমান পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, বর্তমানে নাবালিকা মেয়েটির শরীরের অবস্থা খুবই খারাপ। বর্তমান তাকে মেডিকেল পরীক্ষা করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গাইনি বিভাগের এক নম্বর বেড়ে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।
এ বিষয়ে ধর্ষক সাত্তারের বাসা সাহেবী জোত গ্রামে গেলে সাত্তারের মা বিষয়টি এড়িয়ে গিয়ে বলে আমার ছেলে অনেকদিন থেকে ঢাকায় কাজ করতে গেছে। এমন ঘটনার কথা আমরা বলতে পারছি না, এতে করে বোঝা যায় যে সাত্তারের পরিবার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
অন্যদিকে নাবালিকার মা বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় সাত্তার ও জলিলকে আসামি করে একটি ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা মামলা করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Leave a Reply