টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তৌফিকুল ইসলাম শাওনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বুধবার (২২ অক্টোবর) সকালে কলেজের সকল শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ মাঠে এই কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীরা বলেন- শাওন জুলাই আন্দোলনের একজন যোদ্ধা। শুধু শাওন নয়, আরও কয়েকজন ছাত্রদল নেতার উপর হামলা করা হয়েছে। যারা তাদের উপর হামলা চালিয়ে মারধর করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এসময় শমসের ফকির ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোলাইমান ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফ মন্ডল, ছাত্রদল নেতা আলামিন, নাঈম, ইউনিয়ন ছাত্রদল নেতা মুরাদ ফকির সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বিক্ষোভে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রাতে ভূঞাপুর পৌর শহরের থানা মোড় এলাকায় দুর্বৃত্তদের হাতে নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজ শাখা সভাপতি শাওন সহ আরও কয়েকজন হামলা ও মারধরের শিকার হন।
বর্তমানে আহত শাওন সহ অন্যান্যরা টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ছবি ও ক্যাপশন: নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ।

Leave a Reply