1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পঞ্চগড়ে অসাধু চক্রের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান

  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে অসাধু চক্রের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান

পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড় বাজারে পেরিফেরিভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও অসাধু চক্রের মধ্যে বিরোধের জেরে জেলা প্রশাসকের নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ব্যবসায়ী সমাজ।

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে পঞ্চগড় বাজার বণিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়,

দীর্ঘদিন ধরে পঞ্চগড় বাজার রাজনগরহাট এলাকার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে বহু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

কিন্তু সম্প্রতি রাজনগর হাট এলাকায় কিছু পেরিফেরিভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানে মালিক ও অসাধু চক্রের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

কতিপয় অসাধু ব্যক্তি প্রকৃত মালিকের দোকান মালিকানা অস্বীকার করে নিজ নামে দোকান ঘর লিজ গ্রহণের জন্য সংশ্লিষ্ট অফিসে আবেদন করেছে।

ব্যবসায়ীরা জানান, এ ধরনের কর্মকাণ্ডের ফলে বাজারের শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

পঞ্চগড় বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল আলীম বলেন, ‘‘পঞ্চগড় বাজারকে শান্ত ও ব্যবসা বান্ধব রাখতে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

’’ তিনি আরও জানান, ‘‘যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে বৃহত্তর ব্যবসায়ী সম্প্রদায় পরবর্তী কর্মসূচি ঘোষণায় বাধ্য হবে।’’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews