1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তারুণ্যের উৎসব উপলক্ষে ভূঞাপুরে কৃষি ব্যাংকের ঋণ বিতরণ

  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

তারুণ্যের উৎসব উপলক্ষে ভূঞাপুরে কৃষি ব্যাংকের ঋণ বিতরণ

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

তারুণ্যের উৎসব উপলক্ষে ” গ্রাহক সেবা পক্ষ” উদযাপনের নিমিত্তে বাংলাদেশ কৃষি ব্যাংক টাঙ্গাইলের ভূঞাপুর শাখায় সরেজমিনে গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ ও গ্রাহকদের কাছ থেকে ঋণ আদায় করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সারাদিন ব্যাপী এই ঋণ বিতরণ ও আদায় করা হয়। এসময় ৬৮ জন গ্রাহককে মোট ২ কোটি ৬ লক্ষ টাকার ঋণ বিতরণ ও গ্রাহকদের নিকট থেকে ১ কোটি ৭৫ লক্ষ টাকা ঋণ আদায় করা হয়।

ভূঞাপুর শাখার ব্যবস্থাপক নিমাই চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক গোলাম মোঃ আরিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি ব্যাংক টাঙ্গাইল (উত্তর) এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক খালেকুজ্জামান ইয়ামিন, বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের উপ-পরিচালক শফিউল আলম,

ভূঞাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ খাইরুজ্জামান ভূঁইয়া প্রমুখ। এসময় ভূঞাপুর শাখার কর্মকর্তা-কর্মচারীরা, সাংবাদিক, বিভিন্ন এলাকা থেকে আগত গ্রাহক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কৃষি ব্যাংক ভূঞাপুর শাখার ব্যবস্থাপক নিমাই চন্দ্র রায় বলেন- খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক শস্য, মৎস্য, প্রাণীসম্পদ,

গাভীপালন, কৃষি যন্ত্রপাতি ক্রয়, শস্য গুদামজাত ও বাজারজাতকরণ, দারিদ্র বিমোচন, কৃষি ভিত্তিক, শিল্প প্রকল্প ও চলমান ঋণ এবং এসএমই খাতে ঋণ বিতরণ করে থাকে। তিনি আরও বলেন- কোন প্রকার ভোগান্তি ছাড়াই ঋণ গ্রহীতা অতি সহজেই ঋণ পেয়ে থাকেন।

বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক গোলাম মোঃ আরিফ বলেন- কৃষি ব্যাংক সব সময় কোন প্রকার ভোগান্তি ছাড়াই গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করে আসছে।

এই ব্যাংক সর্বস্তরের জনগণের কাছে দ্রুত, আধুনিক ও মানবিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অঞ্চলের গ্রাহকদের জন্যও সরেজমিনে এই ঋণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন- বাংলাদেশ কৃষি ব্যাংক ১০০% সরকারি প্রতিষ্ঠান। আর এখানে আপনাদের টাকাও ১০০% নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews