পবিত্র ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক, ভূঞাপুর শাখা আয়োজিত রেমিট্যান্স উৎসবের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকালে বাংলাদেশ কৃষি ব্যাংক, ভূঞাপুর শাখায় এই লটারির ড্র অনুষ্ঠিত হয়। এতে টাঙ্গাইল উত্তরের রেমিট্যান্স গ্রহীতা সালমা আক্তার বিজয়ী হয়েছেন।
এই উপলক্ষে তাকে “পিউর ইট” পানির ফিল্টার উপহার হিসেবে প্রদান করেন করা হয়।
এসময় বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ কৃষি ব্যাংক, মুখ্য আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইল উত্তরের সম্মানিত মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক খালেকুজ্জামান ইয়ামিন।
এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর শাখার ব্যবস্থাপক নিমাই চন্দ্র রায় সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Leave a Reply