প্রেস বিজ্ঞপ্তি : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ।
বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে বিরোধীমত দমনে এমন নাক্কারজনক হামলা বর্তমান সরকারের স্বৈরাচার মনোভাবের বহিঃপ্রকাশ।
আগামীতে যেকোন গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ এমন হামলা করলে তা রুখে দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান ইকবাল কবির জাহিদ।


Leave a Reply