বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ভোট কেন্দ্রের কমিটি গঠন নিয়ে আলোচনা ও বিএনপি’র প্রাথমিক সদস্য নবায়ন এবং সদস্য ফরম বিতরণ কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় বোদা উপজেলার ৪ নং কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে নয়টি ওয়ার্ডের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯ টা থেকে রাত অব্দি চলে এই উঠান বৈঠক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও বোদা দেবিগঞ্জ দুই আসনের ধানের শীষ প্রতীক এর পদো প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুল্লাহ আসাদ, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফজলার রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।






Leave a Reply