1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে দুই যুগ পর অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন প্রশাসন

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

ভূঞাপুরে দুই যুগ পর অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন প্রশাসন

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে দীর্ঘ দুই যুগ পর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন। এসময় উপজেলার গোবিন্দাসী স্কুল রোডের দুই পাশ থেকে প্রায় ৫৪ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে এসব স্থাপনার কারণে রাস্তা সংকীর্ণ হয়ে যায়। ফলে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। পথচারী ও শিক্ষার্থীরাও পড়তেন বিপাকে।

গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের রাস্তার দুই পাশে অবৈধ দোকানপাটের কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী। স্কুলগামী ছাত্রীদের প্রায়ই উত্ত্যক্তের শিকার হতে হতো।

এছাড়া অবৈধ দোকানগুলো যানজট সৃষ্টি করে জনদুর্ভোগের সৃষ্টি করতো। প্রায় ২৬ বছর ধরে স্থানীয়রা ওই সড়কের দুই পাশে ‘বিবিএ’ এর জমি দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল।

উপজেলা প্রশাসন ও সেতু কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও তা মানা হয়নি। শেষ পর্যন্ত প্রশাসন কঠোর অবস্থান নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সকল স্থাপনা গুড়িয়ে দেয়।

উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও সেতু কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করেন।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন বলেন, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলোতে বখাটে ছেলেরা নিয়মিত আড্ডা দিত।

ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ পেয়েছি বেশ কয়েকবার। অনেকে সরকারি জায়গা অবৈধভাবে ভাড়া দিয়ে মালিক সেজেছিল।

তিনি আরো বলেন- আইন অমান্য করে কেউ সরকারি জমি দখল করতে পারবে না। জনস্বার্থে এ অভিযান চালানো হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews