1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে সাদা তিল রং কেমিক্যালে হয়ে যায় কালো জিরা

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

ভূঞাপুরে সাদা তিল রং কেমিক্যালে হয়ে যায় কালো জিরা

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

সাদা তিলে কালো রং ও অত্যাধুনিক কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছে কালো জিরা! শুনে অবাক লাগলেও সবার চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এমন কাজটিই করে আসছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার হাসমত আলী। তবে শেষ রক্ষা হলোনা তার।

রবিবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পুলিশ সহকারে হাজির হন তার গোডাউনে, মেলে অভিযোগের সত্যতা। পরে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় আর পুড়িয়ে দেয়া হয় সব তিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের হাসমত আলী বিদেশ থেকে ফিরে তিলের ব্যবসা শুরু করেন। তাই সাধারন মানুষের কাছে হাসমত তিল ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন হাটবাজার থেকে কম দামে সাদা তিল ক্রয় করে গোডাউনে নিয়ে তাতে কালো রং ও কেমিক্যাল মিশাতেন।

পরে রোদে শুকিয়ে কালো জিরা হিসেবে ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। তিন থেকে চার হাজার টাকা মন তিন কিনে রং মেশানোর পর তা হয়ে যেতো ১৮ থেকে ২০ হাজার টাকা। ব্যবসার সুবিধার্থে শিয়ালকোল ও গোবিন্দাসী এলাকায় ভাড়া নিয়েছিলেন দুটি টিনের ঘর।

বেশিদিন আড়াল করে রাখতে পারেননি প্রতারণার রহস্য। রবিবার দিনভর তার গোডাউনে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সত্যতা মিলে হাসমতের অপকর্মের।

হাতেনাতে ধরা হয় তাকে। জরিমানা করা হয় ১ লাখ টাকা। পরে ৬০ বস্তা কালো রং ও কেমিক্যাল মেশানো তিল উদ্ধার করে পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিজের অপকর্ম স্বীকার করে তিল ব্যবসায়ী হাসমত আলী জানান, অনেকদিন ধরেই তিনি এ কাজ করে আসছেন। ভবিষ্যতে এরকম কাজ না করার জন্য মুচলেকা প্রদান করেন।

স্থানীয়রা জানান, সাদা তিলে কালো রং মিশিয়ে কালো জিরা হিসেবে বিক্রি করার বিষয়টি শুনে সবাই হতবাক। নিজে বড়লোক হতে প্রতারণা করে মানুষ ঠকানো কোনভাবেই গ্রহনযোগ্য নয়। শুধু জরিমানা নয়, আরও বড় শাস্তি দাবি করেন তারা।

ভূঞাপুর থানার (ওসি) একেএম রেজাউল করিম বলেন, সাদা তিলে রং মিশিয়ে কালো জিরা তৈরির খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে এক লাখ জরিমানা করা হয়েছে।

টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুরের হাসমত আলীর গোডাউনে অভিযান চালানো হয়।

সেখানে সাদা তিলে কালো রং মিশিয়ে বিক্রির বিষয়ে সত্যতা পাওয়া যায়। পরে এক লাখ টাকা জরিমানা ও তিল পুড়িয়ে দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews