1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লালমনিরহাটে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

লালমনিরহাটে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক

এম ডি নজরুল ইসলাম, বিভাগীয় ব্যাুরো প্রধান রংপুর,

‘ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যমের দায়িত্ব অপরিসীম’ লালমনিরহাটে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে হেযবুত তওহীদ জেলা শাখা। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় জেলার হাড়িভাঙ্গা এলাকার মাটির মায়া মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ বৈঠক। বৈঠকের মূল বিষয়বস্তু ছিল— “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা”।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম এবং সঞ্চালনা করেন বিভাগীয় নারী সম্পাদক উম্মে হানি।

তার বক্তব্যে আব্দুল কুদ্দুস শামীম বলেন—
“একটি শান্তিময় ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক আলোচনার মাধ্যমে গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে পারে।”

তিনি আরও বলেন—
“আল্লাহর প্রদত্ত জীবনব্যবস্থাই মানবজাতির জন্য একমাত্র পূর্ণাঙ্গ সমাধান। এই ব্যবস্থার মূল ভিত্তি হলো তওহীদ। তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যম হবে স্বাধীন এবং সমাজের সত্য-ন্যায়ের দর্পণস্বরূপ।”

তিনি জোর দিয়ে উল্লেখ করেন, এই রাষ্ট্রব্যবস্থা কোনো পশ্চাৎপদ ধারণা নয়; বরং আধুনিক ও কল্যাণকর ব্যবস্থা, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি ধর্মব্যবসা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার কোনো স্থান থাকবে না এবং নারীর প্রকৃত অধিকার ও সম্মান প্রতিষ্ঠিত হবে।

গণমাধ্যমের নৈতিক দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন—
“ইসলাম গণমাধ্যমকে মিথ্যা, গুজব, অশ্লীলতা, একপেশে সংবাদ ও চরিত্র হনন থেকে কঠোরভাবে নিষেধ করেছে। গণমাধ্যম যদি সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে, তবে সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা পাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের লালমনিরহাট জেলা সভাপতি মো. একরামুল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, নারী নেত্রী আকলিমা বেগমসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত সাংবাদিকরা এ সময়োপযোগী আলোচনা আয়োজনের জন্য হেযবুত তওহীদকে ধন্যবাদ জানান এবং একটি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews