পঞ্চগড়ে অস্বাভাবিক তাপপ্রবাহে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। আশ্বিনের শরৎকালে পঞ্চগড় অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ৩২ থেকে ৩৩ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকে। দুপুরে গরম ভোররাতে হালকা শীত অনুভূতি হয়।
এই নিয়মে চলে আসছিল প্রকৃতি। কিন্তু এবার প্রকৃতি খেপেছে। পঞ্চগড়ে গত কয়েকদিন থেকে তাপমাত্রা বাড়ছে। ক্রমেই তা অসহনীয় হয়ে উঠেছে। শুক্রবার বেলা তিনটায় পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদদের ভাষায় এটি মৃদু তাপপ্রবাহ বলা হয়ে থাকে। এ সময় এমন তাপমাত্রা সাথে পরিচিত নয় এই অঞ্চলের মানুষ ।
গত ৩০ বছরের আশ্বিন মাসে এমন তাপমাত্রা দেখা যায়নি। এমনটা জানা গেছে আবহাওয়া অফিস ও প্রবীণ দের সাথে কথা বলে কয়েকদিনের হালকা ও মাঝারি দৃষ্টির পর পঞ্চগড় সহ আশপাশ এলাকার প্রকৃত রুক্ষ হয়ে উঠায় জনজীবনে অস্থির নেমে এসেছে।
সেই সাথে প্রকৃতিতে পরছে নেতিবাচক প্রভাব। পঞ্চগড় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ৩ টায় পঞ্চগড় এবং আশপাশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬. দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
কোথাও কোথাও তাপমাত্রা কাটা ৩৭ ডিগ্রিতে ছুঁই ছুঁই করছিল। বৃহস্পতিবার একই সময়ে তাপমাত্রা ছিল ৩৫.দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির উপরে।
ফলে প্রচন্ড গরমে হাসফাস উঠেছে জনজীবন সহ প্রাণীকুলেও আবহাওয়া অফিসের তথ্য মতে এমন আবহাওয়া গত কয়েক বছরে দেখা যায়নি।

Leave a Reply