কক্সবাজারের চকরিয়ায় বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের আড়াইবছরের শিশু সন্তান ওয়াসিকে মাতামুহুরী নদীতে ফেলে হত্যার অভিযোগে মামলার একমাত্র আসামি ঘাতক জন্নাতুল ফেরদৌস মুন্নীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন কক্সবাজারের একটি আদালত।

দীর্ঘ সাড়ে ৩ বছর পর গত ১ ডিসেম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদু্ল্লাহ আল মামুন মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় একমাত্র আসামি জন্নাতুল ফেরদৌস মুন্নীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি একলাখ টাকা অর্থ জরিমানাও করেছেন। জরিমানার টাকা অনাদায়ে বিচারক আরও দুইবছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত আসামি জন্নাতুল ফেরদৌস মুন্নী (২৭) চকরিয়া পৌরসভার বাটাখালী খোন্দকার পাড়ার এলাকার খলিলুর রহমানের মেয়ে। বর্তমানে মুন্নী কক্সবাজার জেলা কারাগারে রয়েছেন। অপরদিকে নিহত শিশু আল ওয়াসী চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের বাসিন্দা (বর্তমানে চকরিয়া পৌরসভা সবুজবাগ এলাকার বাসিন্দা) সাহাব উদ্দিনের ছেলে। মামলার বাদি রুনা ইয়াছমিন নিহত শিশুর মাতা।সংগ্রহ

Leave a Reply