1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লক্ষীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে হাতপাখার প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

লক্ষীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে হাতপাখার প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ

মোহাম্মদ আবু সাঈদ, করইনতলা কমলনগর (লক্ষিপুর) প্রতিনিধি :

লক্ষীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখার প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ (পীর সাহেব কমলনগর)।

স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের জনপ্রিয় এ নেতা এর আগেও দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একবার উপজেলা চেয়ারম্যান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

দল ও এলাকার নেতাকর্মীরা জানান, পীর সাহেব কমলনগর নামে সুপরিচিত এই আলেম জনগণের আস্থা অর্জন করেছেন তার সততা, নিষ্ঠা এবং জনকল্যাণমূলক কাজের কারণে। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন,

মসজিদ-মাদরাসা সহায়তা, সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখায় তিনি বারবার নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন নিজের গ্রহণযোগ্যতা।

ইসলামি আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, জনগণের ভালোবাসা ও আস্থার প্রতীক হয়ে আল্লামা খালেদ সাইফুল্লাহ এখন জাতীয় সংসদে হাতপাখার প্রার্থী। তাঁরা বিশ্বাস করেন, রামগতি-কমলনগরের উন্নয়ন, শিক্ষার প্রসার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।

স্থানীয় ভোটাররা জানান, “আমরা বারবার দেখেছি তিনি কথা রাখেন, মানুষের পাশে থাকেন। তাই এবার জাতীয় সংসদ নির্বাচনে তাকেই দেখতে চাই আমাদের আসনের প্রতিনিধি হিসেবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, লক্ষীপুর-৪ আসনে হাতপাখার প্রার্থীর অবস্থান এবারের নির্বাচনে দৃশ্যমানভাবে প্রভাব ফেলবে।

কারণ আল্লামা খালেদ সাইফুল্লাহ শুধু একজন জনপ্রিয় নেতা নন, তিনি একজন সমাজসেবক ও আলেম হিসেবে জনমনে গভীর প্রভাব বিস্তার করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews