1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

‘সড়ক দুর্ঘটনায় আহত’ বলে ঘরে প্রবেশ করে ধর্ষণ, গ্রেপ্তার ২

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

‘সড়ক দুর্ঘটনায় আহত’ বলে ঘরে প্রবেশ করে ধর্ষণ, গ্রেপ্তার ২

স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন–এমন মিথ্যা তথ্য দিয়ে ঘরে প্রবেশ করে এক নারীকে ধর্ষণ করা হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরের চরবংশীর চরলক্ষ্মী এলাকায় গত শুক্রবারে দিবাগত রাতের এ ঘটনায় ওই নারীকে উদ্ধার করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বাদী হয়ে ভুক্তভোগী নারী রায়পুর থানায় ৩ জনকে আসামি করে সংঘবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁইয়া।

এ মামলায় মিলন হাওলাদার (২৮) ও আলমগীর হোসেন (৪২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ।

মামলা থেকে জানা যায়, শুক্রবার গভীর রাতে মিলন হাওলাদার ও আলমগীর হোসেন চরলক্ষ্মী এলাকায় ভুক্তভোগী নারীর ঘরের সামনে গিয়ে দরজা খুলতে বলেন। এ সময় ওই নারী ঘর থেকে দরজা খোলার বিষয়টি জিজ্ঞাসা করলে অভিযুক্তরা জানান, তার স্বামী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে ঘরের দরজা খুলে দিলে ওই নারীর মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে তিন যুবক। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই তিন যুবক। পরে পালিয়ে যাওয়ার সময় ওই এলাকায় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় আলমগীর হোসেনকে আটক করে স্থানীয়রা। পরে গরু চুরির মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, আজ ভোরে চরলক্ষ্মী এলাকায় অভিযান চালিয়ে মিলন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে আলমগীর হোসেন ধর্ষণের পর গরু চুরির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। মামলায় আলমগীর হোসেনকে শোন অ্যারেস্টে দেখাতে আদালতে আবেদন করে পুলিশ।

এ বিষয়ে রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সকালে ৩ জনকে আসামি করে মামলা হয়েছে। এ মামলায় মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়।

অন্য আসামি আলমগীর হোসেন ধর্ষণের পর ওই এলাকা থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরুসহ হাতেনাতে আটক করে স্থানীয়রা।

পরে গরু চুরির মামলায় বর্তমানে জেলহাজতে রয়েছে। সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তাকে শোন-অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়। অন্য আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে।

সূত্র অনলা্ইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews